তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

Q. তড়িৎবিশ্লেষের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ কর ?

Q. তড়িৎবিশ্লেষের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ কর ? উত্তর: তড়িৎবিশ্লেষের ব্যবহারিক প্রয়োগ: i) তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন - Na, K, Ca, Mg, Al প্রতৃতি ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা হয় । ii) কিছু কিছু ধাতু যেমন- Cu, Ag, Al প্রভৃতির পরিশোধন প্রক্রিয়ায় , তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় । iii) বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় । iv) হাইড্রোজেন, অক্…

Q. তড়িৎ তড়িৎবিশ্লেষ্যের সংজ্ঞা দাও । লোহার চামচের উপর নিকেলের তড়িৎলেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে ?

Q. তড়িৎ তড়িৎবিশ্লেষ্যের সংজ্ঞা দাও । লোহার চামচের উপর নিকেলের তড়িৎলেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে ? উত্তর : যেসব যৌগিক পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎবিশ্লেষ্য পদার্থ বা তড়িৎবিশ্লেষ্য বলে । লোহার চামচের ওপর নিকেলের তড়িৎলেপন করতে ক্যাথড হিসাবে লোহার চামচ ও অ্যানোড হিসেবে নিকেল ব্যবহার করা …

Q. তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ কাকে বলে ? উদহারন দাও ।

Q. তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ কাকে বলে ? উদহারন দাও । উত্তর: গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষশ্য পদার্থের তড়িৎ পরিবহনের মাত্রা খুব বেশি হয় তাদের তড়িৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । উদাহরন: HCl, H₂SO₄ , NaOH, KOH, NaCl, KCl, CaCl2 ইত্যাদি

Q. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎপরিবহন ও তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখ ।

Q. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎপরিবহন ও তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখ । ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্য ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 ধাতব ও পরিবাহীর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহিতে কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে তড়িৎ বিশ্লেষ্যের মধ্…

Q. তড়িৎবিশ্লেষণ কাকে বলে ?

Q. তড়িৎবিশ্লেষণ কাকে বলে ? উত্তর: যে প্রক্রিয়ায় দ্রবীভূত বা গলিত তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটিয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে ।

Q. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখ ?

Q. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখ ? উত্তর : অ্যালুমিনিয়াম (Al) জেনে রেখো :- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়

Q. তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয় ?

Q. তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয় ? উত্তর: তামা (Cu)

Q. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?

Q. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ? উত্তর: কিউপ্রিক আয়ন (Cu²+)

Q. পিতলের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয় ?

Q. পিতলের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয় ? উত্তর: পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)₂]) এর জলীয় দ্রবণ

Q. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?

Q. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ? উত্তর: তড়িৎ শক্তি

Q. কোন তড়িৎবিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময়ে দ্রবণে তড়িৎ এর বাহক কারা ?

Q. কোন তড়িৎবিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময়ে দ্রবণে তড়িৎ এর বাহক কারা ? উত্তর: কোনো তড়িৎবিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলি দ্রবণে তড়িতের বাহক ।

Q. বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ?

Q. বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ? উত্তর : বিশুদ্ধ জলে খুব সামান্য পরিমাণ H+ ও OH- আয়ন থাকে বলে বিশুদ্ধ তড়িৎ পরিবহন করে না । বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে জলের বেশিরভাগ অনুই আয়নিত হয়ে বহুসংখ্যক H+ ও OH- আয়ন উৎপন্ন করে । তাই সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণের জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় ।

Q. তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলে ?

Q. তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলে ? উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয় ।

Q. পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোড কোনটি ?

Q. পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোড কোনটি ? উত্তর : সিলভার জেনে রেখো :- পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে পিতল ও অ্যানোড হিসেবে সিলভার ব্যবহার করা হয়

Q. একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম লেখ ?

Q. একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম লেখ ? উত্তর: বেঞ্জিন জেনে রেখো :- যেসব পদার্থ গলিতে বা জ্বলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না , তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন - চিনি , গ্লুকোজ, পেট্রোল, অ্যালকোহল, ইউরিয়া ইত্যাদি

Q. তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ?

Q. তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ? উত্তর: সমপ্রবাহ (DC)

Q.বিবৃতি সত্য না মিথ্যা লেখো: গ্লুকোজের জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করতে পারে ।

Q.বিবৃতি সত্য না মিথ্যা লেখো: গ্লুকোজের জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করতে পারে । উত্তর: বিবৃতিতে মিথ্যা । জেনে রেখো :- গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হওয়ায় গ্লুকোজের জলীয় দ্রবণ আয়ন আকারে বিভক্ত হয় না । তাই গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না ।

Q. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: তড়িৎবিশ্লেষনে সময় তড়িৎবিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে ।

Q. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: তড়িৎবিশ্লেষনে সময় তড়িৎবিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে । উত্তর: বিবৃতিটি মিথ্যা

Q. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় ।

Q. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় । উত্তর: বিবৃতিটি সত্য

Q. বিবৃতি সত্য না মিথ্যা লিখ : ফ্লুওস্পার হলো CaF₂

Q. বিবৃতি সত্য না মিথ্যা লিখ : ফ্লুওস্পার হলো CaF₂ উত্তর: বিবৃতিটি সত্য ।

© ‧ QReply. All rights reserved.