উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ । তাই তরল অবস্থায় HCl অনু গুলি আয়নিত হয় না, অনু রূপেই বিরাজ করে । তাই তরল হাইড্রোজেন ক্লোরাইড একটি তড়িৎ অবিশ্লেষ্য পাদার্থ এবং এটি তড়িৎ পরিবহন করতে পারে না ।
অপরদিকে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ এবং গলিত সোডিয়াম ক্লোরাইডে অনুর কোন অস্তিত্ব নেই । এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন রূপে বিরাজ করে । আয়নের উপস্থিতির জন্যই এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ পরিবহনের সক্ষম ।